শিরোনাম :
ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশীদ আলম পুত্র হারানোর এক বছর, স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন সাংবাদিক জলিলের পরিবার নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে আমলাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃকয়েস মিয়া, জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই জামালপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে

প্রকাশকাল : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনা নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামের।

ভোক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী ওহিদুজ্জামানের জমিতে মক্তবঘর করে অর্ধশতাধিক বাচ্চাদের আরবি পড়ানো হচ্ছিলো। সম্প্রতি জামায়াতের কর্মী সালাউদ্দিন ও তার বাহিনী জমির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায়। এময় বাউন্ডারির দেয়াল, পানির মোটর, দরজা-জানালা ভেঙ্গে লুটপাট চালায় সন্ত্রাসী বাহিনী।

প্রকাশ্যে জামায়াত কর্মীর এমন তান্ডবে আতঙ্কিত পুরো এলাকাবাসী।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিবপুর থানার ওসি কোহিনুর মিয়া।

তবে অভিযুক্ত জামায়াত সমর্থিত কর্মী সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলেও, তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category