শিরোনাম :
ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশীদ আলম পুত্র হারানোর এক বছর, স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন সাংবাদিক জলিলের পরিবার নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে আমলাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃকয়েস মিয়া, জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই জামালপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই

প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শিবপুর(নরসিংদী) প্রতিনিধি :

প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই। বলছিলাম নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামের প্রবাসী অহিদুজ্জামনের কথা। জীবনের অর্ধেক সময় প্রবাসে কাটানো অহিদুজ্জামার তার বংশের সম্পর্কে চাচা মৃত আয়নব আলীর ছেলে দানা মিয়ার কাছ থেকে ২০০৮ সালে নরসিংদী ভেলেনগর মৌজায় কিছু বৈধ জমি ক্রয় করে। ক্রেতা অহিদুজ্জামানের বৃদ্ধ বাবাকে জমির নকল দিয়ে দলিল করে দিয়ে মুল দলিল ওয়ান ব্যাংক বনশ্রী শাখা থেকে ২০১১ সালে ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা লোন নেয় প্রতারক দানা মিয়া। পরবর্তীতে এই লোনের টাকা ফেরত না দিতে পারায় বৈধতা থাকা সত্ত্বেও ব্যাংকের সাথে মামলা চলমান রয়েছে। এই বিষয়ে স্থানীয়ভাবে একাধিক শালিসি দরবার হলেও অভিযুক্ত দানা মিয়া কোন ফয়সালায় যায় নি। বরং সে পলাতক ভাবে থেকেছে বলে এলাকার মানুষ বলছে। এখন সময় বদলের সাথে সাথে এই প্রতারক দানা মিয়া তার ফেসবুক আইডিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি লাগিয়ে ক্ষমতাসীন দলের প্রভাব দেখাচ্ছে ভিকটিম অহিদুজ্জামানের সাথে। এ জেন দেখার কেই নাই। সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে প্রতিবেদক।
শুধু এখানেই শেষ না এই প্রবাসী অহিদুজ্জামান তার গ্রামের বাড়িতে হাবিবুর রহমান গং এর কাছ থেকে প্রায় ৬ বছর আগে কিছু বৈধ জমি খরিদ করে যার দলখ দিচ্ছে না আবুল কালাম আজাদ, সরজমিনে গিয়ে জানা যায় এলাকায় একাধিক শালিসি দরবার করেও কোন কুল কিনার পাচ্ছে না প্রবাসী অহিদুজ্জামান। দরবারিরা দুই-দুই বার অহিদুজ্জামানকে দেশে ছুটিতে নিয়ে এসেছে সমাধানের লক্ষে কিন্তু একদিকে প্রভাবশালী আবুল কালাম আজাদ ক্রয়কৃত সম্পত্তিতে দখল দিচ্ছে না। অন্যদিকে প্রতারক দানা মিয়া এতদিন আত্মগোপনে থেকে এখন খোলশ পাল্টিয়ে দলীয় প্রভাব দেখাচ্ছে ভিকটিম অহিদুজ্জামানের সাথে। এ যেন দেখার কেউ নাই। এই বিষয়ে স্থানীয়রা দরবারি ও সালিসিদের দু-মূখি ভূমিকা আছে বলে মনে করছেন। ভিকটিম অহিদুজ্জামান জানায় দেশ, দশ, মানুষ ও পরিবারকে ভালোবেসে জীবন পার করে দিলাম প্রবাসে কিন্তু দেশ ও দশ আমার বৈধতা থাকা ক্রয়কৃত সম্পত্তি বহু দেন দরবার করে আমাকে বুঝিয়ে দিতে পারছে না। আজ নিজেকে অনেক অসহায় ও ব্যার্থ মনে হচ্ছে। মনে হচ্ছে সুন্দর ও সৎ ভাবে বেঁচে থাকা আসলেই কঠিন। এই বিষয়ে প্রবাসী অহিদুজ্জামান ও এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category