রুমেল আফ্রাদ রুবেল:
নরসিংদীর বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র সন্তান মোঃ তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৭ অক্টোবর। পুত্র হারানোর এক বছর পেরিয়ে গেলেও স্বজনদের মাঝে কাটেনি শোকের আবহ। তাঁর স্মৃতি আঁকড়ে এখনো দিন কাটছে পরিবারটির।
২০২৫ সালের ৭ অক্টোবর ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ তাইম ফেরদাউস প্লাবন ইন্তেকাল করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সাংবাদিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারত। এসব আয়োজনে আত্মীয়-স্বজন, সাংবাদিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
এদিকে প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মোঃ তাইম ফেরদাউস প্লাবনকে স্মরণ করছেন। স্বজনদের কাছে তাঁর স্মৃতি আজও অমলিন। প্রিয় সন্তানকে হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয় এমন বেদনা নিয়েই পরিবারের সদস্যরা তাঁর স্মৃতি বুকে ধারণ করে দিন পার করছেন। মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এটাই পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের একান্ত প্রার্থনা।