শিরোনাম :
ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশীদ আলম পুত্র হারানোর এক বছর, স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন সাংবাদিক জলিলের পরিবার নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে আমলাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃকয়েস মিয়া, জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই জামালপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশকাল : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ছবিঃ দেশ বাংলা

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চরপাকেরদহ এলাকায় আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুপসী আক্তার মাদারগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক রোপা আমন ধানক্ষেতে পানি দেওয়ার জন্য আব্দুল হান্নানের সেচ পাম্পে যান। এ সময় সেচ পাম্পের ঘরের ভেতরে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category