শিরোনাম :
বেলাবোতে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ বেলাবোতে কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে মামলা| অভিযুক্ত গ্রেফতার বেলাবোতে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি” বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন । আন্তর্জাতিক নার্স দিবস আজ,রেমিট্যান্সের নতুন দিগন্ত হতে পারে বাংলাদেশের নার্সিং খাত নরসিংদীর পলাশে শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা

প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা
বোলাবো(নরসিংদী) প্রতিনিধি:

দুবাই প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও কনস্ট্রাকশন ব্যবসায়ী মোঃ শরিফ আহমেদ রিফাতকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী।

তিনি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সন্তান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

দেশে ফেরার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোঃ শরিফ আহমেদ রিফাত বলেন,আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। কখনোই এলাকাবাসীকে ধোঁকা দিবো না। আমি যা বলি, তাই করার চেষ্টা করি। আপনারা আমার বিগত দিনের কর্মকাণ্ড দেখে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন। দোয়া করবেন, আমি যেন আপনাদের রর আশা পূরণ করতে পারি।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সাধাররণ মানুষের পাশে থেকে কাজ করাই তার প্রধান লক্ষ্য।অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কউপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই সাধারণ মানুষের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

এই সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমির খসরু,বেলাবো উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতা মোঃ ওমর ফারুক, উপজেলা ছাত্রনেতা মোঃরবিন আহমেদ,নারায়ণপুর ইউনিয়ন ছাত্রনেতা অনিক হাসান’সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category