শিরোনাম :
বেলাবোতে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ বেলাবোতে কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে মামলা| অভিযুক্ত গ্রেফতার বেলাবোতে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি” বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন । আন্তর্জাতিক নার্স দিবস আজ,রেমিট্যান্সের নতুন দিগন্ত হতে পারে বাংলাদেশের নার্সিং খাত নরসিংদীর পলাশে শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

বেলাবোতে কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে মামলা| অভিযুক্ত গ্রেফতার

প্রকাশকাল : বুধবার, ২০ মে, ২০২৬

বেলাবো(নরসিংদী)প্রতিনিধি
বেলাবোতে ৭ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে ইমরান মিয়া নামে এক যুবককে এলাকাবাসি আটক করে পুলিশে সোপর্ধ করেছে| ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেননগর গ্রামে| এ ঘটনায় অভিযুক্ত ইমরানকে এলাকাবাসি আটক করে পুলিশে দেয়| রাতেই ইমরানকে আসামী করে শিশুটির মা বেলাবো থানায় অপহরণ ও ধর্ষনের চেষ্ঠার অভিযোগ এনে বেলাব থানায় একটি মামলা দায়ের করেন| অভিযুক্ত ইমরান রায়পুরা উপজেলার পূর্ব হরিপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে| সে পেশায় সিএনজি চালক| এ ঘটনায় বিচারের দাবিতে বেলাব উপজেলা মহিলা পরিষদ সাংগঠনিক জেলার শাখার উদ্যোগে বিক্ষোভ করা হয়|
মামলার বিবরণে জানা যায়,গত মঙ্গলবার বিকালে শিশুটি আরেকটি শিশুর সাথে বাড়ির আঙ্গিনায় খালি গায়ে খেলা করার সময় সিএনজি চালক ইমরান তাদেরকে মজা খাওয়ার প্রলোভন দেখিয়ে সিএনজিতে উঠিয়ে হোসেননগর গ্রামের মিলন মার্কেট সংলগ্ন একটি বেগুন ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্ঠা করে| এসময় মেয়েটি চিৎকার করার চেষ্ঠা করলে অভিযুক্ত ইমরান মেয়েটির মুখ চেপে ধরলে শিশুটি তার হাতে কামড় দেয়| পরে শিশুটি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমরান ও তার সিএনজি আটক করে| এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মূহুর্তে এলাকার কয়েকশ লোক ঘটনাস্থলে জুড়ো হয় এবং অভিযুক্তকে উত্তম মাধ্যম দিয়ে রাতে পুলিশে সোপর্ধ করে|

বেলাব থানার এসআই ও মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শিহাব বলেন,এ ঘটনায় রাতেই বেলাবো থানায় ইমরানকে আসামী করে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগ এনে শিশুটির মা মামলা দায়ের করেছে| মামলা দায়েরের আগেই অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করে পুলিশ|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category