শিরোনাম :
বেলাবোতে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ বেলাবোতে কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে মামলা| অভিযুক্ত গ্রেফতার বেলাবোতে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি” বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন । আন্তর্জাতিক নার্স দিবস আজ,রেমিট্যান্সের নতুন দিগন্ত হতে পারে বাংলাদেশের নার্সিং খাত নরসিংদীর পলাশে শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

বেলাবোতে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ

প্রকাশকাল : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বেলাবো(নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক নারীর (আনুমানিক বয়স ৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ

আজ (২১ মে) বৃহস্পতিবার সকালে সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ মধ্যপাড়া শাহ আলমের ইট ভাটার দক্ষিণে পুরাতন ব্রক্ষ পুত্র নদে ভাসমান অবস্থায় বিকৃত অর্ধগলিত লাশটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

​স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। পরে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হলে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে।

​প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।পুলিশের ধারণা, অন্য কোনো স্থান থেকে লাশটি স্রোতের টানে ভেসে এসেছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানউল্লাহ বলেন, সররাবাদ মধ্যপাড়া শাহ আলমের ইট ভাটার দক্ষিণে পুরাতন ব্রক্ষ পুত্র নদে ভাসমান অবস্থায় বিকৃত অর্ধগলিত আনুমানিক ৩০/৩৫ বছর বয়সী নারীর লাশ পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ৮/১০ পূর্বে লাশটি নদীতে ফেলা হয়েছে, এটি সম্ভবত হত্যাকান্ড বলে প্রাথমিক ধারনায় মনে হচ্ছে।
লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category