শিরোনাম :
বেলাবোতে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ বেলাবোতে কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে মামলা| অভিযুক্ত গ্রেফতার বেলাবোতে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি” বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন । আন্তর্জাতিক নার্স দিবস আজ,রেমিট্যান্সের নতুন দিগন্ত হতে পারে বাংলাদেশের নার্সিং খাত নরসিংদীর পলাশে শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন ।

প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

রায়পুরা(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় পৈতৃক সম্পত্তির ওয়ারিশের অংশ ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওয়ারিশগণ।
(১৫ মে) শুক্রবার সকালে রায়পুরা উপজেলার পৌর এলাকার টেকপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ওয়ারিশ রাফিউদ্দিন রাফি। তিনি অভিযোগ করে বলেন, তার বড় ভাই নিজামুদ্দিন দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে বিভিন্ন প্রভাব খাটিয়ে তাদের পৈতৃক সম্পত্তির ওয়ারিশ অংশ দখল করে রেখেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। বরং তারা নিজেদের ন্যায্য অংশ দাবি করলে বিভিন্ন সময় ভয়ভীতি ও মারধরের শিকার হন। এছাড়াও অভিযুক্তের ছেলে-মেয়েরাও তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে রাফিউদ্দিন রাফি সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে ন্যায্য পৈতৃক ওয়ারিশের অংশ বুঝিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category