শিরোনাম :
ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশীদ আলম পুত্র হারানোর এক বছর, স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন সাংবাদিক জলিলের পরিবার নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে আমলাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃকয়েস মিয়া, জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই জামালপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সিটি নির্বাচন নিয়ে মাথা ব্যাথা নেই বিএনপির!

প্রকাশকাল : শনিবার, ২ জুন, ২০১৮

সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পরাজয়কে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিএনপি। দলটির মূল লক্ষ্য অংশগ্রহণমূলক একাদশ জাতীয় নির্বাচন। আন্দোলনের অংশ হিসেবে দলটির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার কথা বলা হয়েছে। জয়ী হলে জনমতের প্রতিফল হয়েছে আর পরাজিত হলে সরকারকে চাপে রেখে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া কথা ভাবা হচ্ছে।

সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যুতে শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু বলা হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, সিটি নির্বাচন জয়ী হলে জনমতের প্রতিফল হয়েছে আর পরাজিত হলে সরকারকে চাপে রেখে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দেওয়া কথা ভাবছে বিএনপি।

সূত্র আরও জানায়, আগামী ২৬ জুন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি দেখে ৩০ জুলাই অন্য তিন সিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলটি।

বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সিটি কর্পোরেশন নির্বাচন সরকার মরিয়া থাকবে। আর তাতে করে আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জোরালো হবে। দেশে বিদেশে এ দাবির গ্রহণযোগ্যতা বাড়বে।

সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাজীপুর নির্বাচনে আমরা যাচ্ছি। বাকি সিটিগুলোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি। সেটা নির্ভর করবে গাজীপুর নির্বাচনের ওপর।

এছাড়া দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মামলার আইনি দিকের পাশপাশি জনমত গড়ে তোলার বিষয়েও বলেন বিএনপি মহাসচিব।

বৈঠকে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category