শিরোনাম :
বেলাবোতে পুরাতন ব্রহ্মপুত্র নদে ভেসে এলো অজ্ঞাত নারীর লাশ বেলাবোতে কন্যা শিশুকে অপহরণ ও ধর্ষন চেষ্ঠার অভিযোগে মামলা| অভিযুক্ত গ্রেফতার বেলাবোতে সন্ত্রাস দমন আইনে ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি” বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দুবাই প্রবাসী সমাজসেবক রিফাতকে ফুলেল সংবর্ধনা নরসিংদীর রায়পুরায় পৈতৃক ওয়ারিশের অংশ ফিরে পেতে সংবাদ সম্মেলন । আন্তর্জাতিক নার্স দিবস আজ,রেমিট্যান্সের নতুন দিগন্ত হতে পারে বাংলাদেশের নার্সিং খাত নরসিংদীর পলাশে শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ নরসিংদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বেহেশতের টিকিট দিতে পারিনি, তবে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি” বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

প্রকাশকাল : শনিবার, ১৬ মে, ২০২৬

রেজাউল আলম বিপ্লব (নরসিংদী)
আমরা বেহেশতের টিকিট দিতে পারিনি, কারণ সেটা আল্লাহর হাতে। তবে আল্লাহর রহমতে ফ্যামিলি কার্ড দিতে পেরেছি।
নরসিংদীর বেলাবো উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ কৃষকের সামান্য ঋণের জন্য কোমড়ে দড়ি পড়েছে। এজন্য বর্তমান সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দেশে শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন,নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে থাকতে দেবেন না। ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের হাতে মোবাইল তুলে দেবেন না।

সরদার সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন,আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। আপনারা আমাকে একটি সুন্দর সমাজ উপহার দিন। উন্নয়ন করা সম্ভব, কিন্তু প্রতিটি ঘরের সন্তানকে দেখাশোনা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তিনি জানান, আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category