শিরোনাম :
ত্যাগ-তিতিক্ষার পথ পেরিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ খুরশীদ আলম পুত্র হারানোর এক বছর, স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন সাংবাদিক জলিলের পরিবার নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে আমলাব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃকয়েস মিয়া, জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় কুলিয়ারচরের সম্রাট আলমগীর BULA-এর যুগ্ম আহ্বায়ক প্রবাসীর সাথে যত হয়রানি ও প্রতারণা! যেন দেখার কেউ নাই জামালপুরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব: টানা ৫ দিন বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের আশঙ্কা, বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

নিজেস্ব প্রতিবেদকঃ
প্রকাশকাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়াবিদদের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী কয়েক দিনজুড়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে রোববার সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আগামী মঙ্গলবার ও বুধবার (২৮–২৯ জুলাই) দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্তও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। এছাড়া লক্ষ্মীপুরের রামগতিতে ১২ মিলিমিটার, খুলনার কয়রায় ১২ মিলিমিটার, কক্সবাজার ও গোপালগঞ্জে ৯ মিলিমিটার, নোয়াখালীর মাইজদীকোর্টে ৭ মিলিমিটার, যশোরে ৬ মিলিমিটার এবং সাতক্ষীরা ও ফেনীতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দা, নৌযান চালক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category